02-3333-89563|02-3333-89564
info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব
বিভাগকমিটিসদস্যক্লাবের খবরমিডিয়া ডিরেক্টরি
সংবাদ সম্মেলনযোগাযোগ
হল বুকিং
চট্টগ্রাম প্রেস ক্লাব

চট্টগ্রামের সাংবাদিক সমাজের ঐতিহ্যবাহী ও শীর্ষ জাতীয় প্ল্যাটফর্ম। পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং স্বাধীন মতপ্রকাশের অতন্দ্র প্রহরী।

অফিস সময়: সকাল ১০:০০ – রাত ৮:০০ (শনি – বৃহঃ)

সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন:

পরিচিতি ও ঐতিহ্য

  • আমাদের সম্পর্কে
  • ইতিহাস ও ঐতিহ্য
  • লক্ষ্য ও উদ্দেশ্য
  • গঠনতন্ত্র ও বিধিবিধান
  • কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
  • সার্ভিস পার্টনারশিপ
  • কার্যনির্বাহী পরিষদ
  • সাবেক কমিটি আর্কাইভ

সেবা ও কার্যক্রম

  • প্রেস ক্লাব নিউজরুম
  • হল ও ভেন্যু বুকিং
  • বুকিং স্ট্যাটাস ও ভাউচার যাচাই
  • বিভাগ ও দপ্তরসমূহ
  • অফিসিয়াল ডকুমেন্টস
  • মিডিয়া ডিরেক্টরি
  • ফটো ও ভিডিও গ্যালারি
  • সাংবাদিক সদস্যবৃন্দ
  • যোগাযোগ ও দিকনির্দেশনা

সরাসরি যোগাযোগ

কার্যালয়

চট্টগ্রাম প্রেস ক্লাব ভবন, ১৪৬/১৫১, জামালখাঁন রোড, চট্টগ্রাম-৪০০০, বাংলাদেশ

টেলিফোন ও হেল্পলাইন

০২-৩৩৩৩-৮৯৫৬৩০২-৩৩৩৩-৮৯৫৬৪

অফিসিয়াল ইমেইল

info@ctgpressclub.bd

© ২০২৬ চট্টগ্রাম প্রেস ক্লাব · সর্বস্বত্ব সংরক্ষিত।

গঠনতন্ত্র•পরিচিতি•যোগাযোগ
চট্টগ্রাম, বাংলাদেশ

চট্টগ্রাম প্রেস ক্লাব

অফিসিয়াল নিউজ ও প্রেস রিলিজ — ctgpressclub.bd

সকল সংবাদে ফিরুন
মতবিনিময় সভাঅতিথিপ্রেস ক্লাব অফিসিয়াল

প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬
৩ মিনিট পাঠ
২ বার পঠিত
প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: তথ্যমন্ত্রী
ছবি: বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
শেয়ার করুন:

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে উপড়ে ফেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপন করার অনুরোধ জানান। (৪ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রেস ক্লাবের অভ্যন্তরীণ কোনো সমস্যায় রাষ্ট্র, পুলিশ বা সরকারি দলের প্রভাব খাটিয়ে কোনো সমাধান করা হবে না। প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে এবং তা হতে হবে প্রতিষ্ঠানের নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক।

বুধবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে যখন দলীয়করণ, ব্যক্তিকরণ বা পারিবারিকীকরণ করা হয়, তখন সেটি আর তার অর্পিত দায়িত্ব পালন করতে পারে না। বিশেষ করে প্রেস ক্লাবের মতো জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করাকেই তিনি ‘ফ্যাসিবাদের সংজ্ঞা’ হিসেবে অভিহিত করেছেন।

মন্ত্রী বলেন, বিগত সরকার খুন, গুম এবং প্রতিষ্ঠানকে ‘হত্যাকরার দায়ে আজ জনগণের কাছে অপরাধী এবং তারা নির্বাচনে অংশগ্রহণের রাজনৈতিক ও সামাজিক বৈধতা হারিয়েছে।

তিনি উল্লেখ করেন, বিগত আমলের সবচেয়ে বড় অপরাধ ছিল গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা, এমনকি পুলিশের ইউনিফর্মকেও একটি দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করার ফলে এই ধরনের সার্বজনীন প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে বিতর্কিত হয়ে পড়েছে।

জহির উদ্দিন স্বপন স্পষ্ট করে বলেন, প্রেস ক্লাবের বিবেকবান সদস্যরা দলীয়করণের অপরাধকে জবাবদিহিতার আওতায় আনবেন। তিনি আরও মনে করিয়ে দেন, গণমাধ্যমের মূল কাজ হলো সরকারের গঠনমূলক সমালোচনা করা।

মন্ত্রী জানান, বর্তমান ক্ষমতাসীন দল নিজেদেরকে ক্ষমতার মালিক মনে করে না, বরং তারা জনগণের নির্বাচিত ‘সেবক’ হিসেবে দায়িত্ব পালন করবে। জনগণের কর্তৃত্ব সুসংহত করতে এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে ‘৩১ দফা’ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ তারিখে সংসদের প্রথম অধিবেশন শুরু হলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের কাজগুলো এগিয়ে নেওয়া হবে।

নিজেদের দলকে একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে বর্ণনা করে জহির উদ্দিন স্বপন বলেন, তারা ধর্মের ব্যবসার নামে কোনো ধরনের ‘বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতি’ তৈরি হতে দেবেন না। তিনি ধর্মপ্রাণ মানুষকে সাথে নিয়ে সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করার এবং প্রতিষ্ঠানগুলোকে ‘মব-কালচার’ ও সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যাণকামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে গঠনতন্ত্র, বিধি-বিধান এবং সংবিধানকে সমুন্নত রাখাই বর্তমান সরকারের মূল অঙ্গীকার।

তিনি আরও যোগ করেন যে, ওসি বা এসপিকে ব্যক্তিগত হুকুম দিয়ে দেশ চালানোর কালচারে তাঁর সরকার আর ফিরে যাবে না।

মতবিনিময় সভায় তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে উপড়ে ফেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপন করার অনুরোধ জানান।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।

বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে স্মারকলিপি প্রদান করেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রচার বিভাগ — চট্টগ্রাম প্রেস ক্লাব

জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd

চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন:
সর্বাধিক পঠিতশীর্ষ ৫
০১

পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা: প্রশিক্ষণ নিলো শতাধিক সাংবাদিক

৯ মাস আগে

০২

প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুলের বাঁশির জাদু, মুগ্ধ শ্রোতারা

৫ দিন আগে

০৩

প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

৫ ঘণ্টা আগে

০৪

চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

৩ মাস আগে

০৫

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

১৯ দিন আগে

সর্বশেষ আপডেটসব দেখুন
প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

৫ ঘণ্টা আগে

প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুলের বাঁশির জাদু, মুগ্ধ শ্রোতারা

প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুলের বাঁশির জাদু, মুগ্ধ শ্রোতারা

৫ দিন আগে

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

১৯ দিন আগে

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

২৫ দিন আগে

সংবাদ ক্যাটাগরি
অতিথি(৮)অভিনন্দন(০)কর্মশালা-প্রশিক্ষণ(২)ক্রীড়া আয়োজন(৪)ক্লাবের খবর(১৩)গুণিজন সংবর্ধনা(০)জাতীয় দিবস উদযাপন(২)পারিবারিক সম্মিলন(০)প্রেস ক্লাব প্রকাশনা(০)প্রেসক্লাব নির্বাচন(০)বই উৎসব(০)বার্ষিক বনভোজন(০)বিশেষ আয়োজন(৩)বিশেষ দিবস উদযাপন(১)মতবিনিময় সভা(৮)শোক ও স্মরণ(০)সাধারণ সভা ও অধিবেশন(০)স্বাস্থ্যসেবা(৩)
প্রেস ক্লাব হল বুকিং

সাংবাদিক সম্মেলন, মতবিনিময় সভা ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ ও অডিটোরিয়াম বুকিং করুন।

হল ও ফি তালিকা দেখুন

সম্পর্কিত অন্যান্য সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের আরও সমসাময়িক প্রতিবেদন ও খবর

সকল সংবাদ দেখুন
প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
মতবিনিময় সভা

প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

৫ ঘণ্টা আগেপড়ুন
প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের মতবিনিময়- নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই
ক্লাবের খবর

প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের মতবিনিময়- নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।

৩ মাস আগেপড়ুন
অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ফেডারেশন গঠনে ঐকমত্য জাতীয় ও চট্টগ্রাম প্রেস ক্লাবের
ক্লাবের খবর

অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ফেডারেশন গঠনে ঐকমত্য জাতীয় ও চট্টগ্রাম প্রেস ক্লাবের

শুক্রবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিক সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

৪ মাস আগেপড়ুন