গণমাধ্যমকর্মীদের আস্থার ঠিকানা, দ্বিতীয় আবাসস্থল—চট্টগ্রাম প্রেস ক্লাব
১৯৬২ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম প্রেস ক্লাব সাংবাদিকদের ঐতিহ্যবাহী মিলনকেন্দ্র ও দ্বিতীয় আবাসস্থল। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠান সাংবাদিকতা পেশায় নিয়োজিত ব্যক্তিদের পেশাগত মানোন্নয়ন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং জ্ঞান-বিজ্ঞানের চর্চা সম্প্রসারণের পাশাপাশি সৃজনশীল প্রতিভার বিকাশে সহায়তা করে আসছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের অগ্রগতি, শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সংহতি জোরদার করা চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের অবসর বিনোদন, পারস্পরিক মতবিনিময় ও পেশাগত চর্চার উপযোগী পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


