সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ফেডারেশন গঠনে ঐকমত্য জাতীয় ও চট্টগ্রাম প্রেস ক্লাবের
শুক্রবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিক সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং দেশের বিভাগীয় প্রেস ক্লাবগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে একটি ফেডারেশন গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিক সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ।
জাতীয় প্রেস ক্লাবের পক্ষে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন এবং সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য দেন উপদেষ্টা ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর এবং কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।
বক্তারা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, ঐক্যই সাংবাদিক সমাজের সবচেয়ে বড় শক্তি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
তারা আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার কারণেই আজ সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে যৌথ সভা করতে পারছে। তাই সেই চেতনার প্রতি অঙ্গীকার অটুট রেখে ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার আন্দোলন অব্যাহত রাখতে হবে।
সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণ, দেশের প্রেস ক্লাবগুলোকে নিয়ে একটি যৌথ কনভেনশন আয়োজন, সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নিয়মিত যৌথ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহ ও ওয়াহিদ জামান।
বার্তা বিভাগ — চট্টগ্রাম প্রেস ক্লাব
জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত। যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা অনুসন্ধানে আমাদের সচিবালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।



