আমাদের ভিশন
চট্টগ্রাম মহানগরে কর্মরত সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ পেশাগত প্ল্যাটফর্মে সমবেত করা। সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অক্ষুণ্ণ রাখার মাধ্যমে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ সংরক্ষণ করা।
