02-3333-89563|02-3333-89564
info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব
সদস্যকমিটিনিউজরুমবিভাগসংবাদ সম্মেলন
মিডিয়া ডিরেক্টরিযোগাযোগ
হল বুকিং
চট্টগ্রাম প্রেস ক্লাব

চট্টগ্রামের সাংবাদিক সমাজের ঐতিহ্যবাহী ও শীর্ষ জাতীয় প্ল্যাটফর্ম। পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং স্বাধীন মতপ্রকাশের অতন্দ্র প্রহরী।

অফিস সময়: সকাল ১০:০০ – রাত ৮:০০ (শনি – বৃহঃ)

সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন:

পরিচিতি ও ঐতিহ্য

  • আমাদের সম্পর্কে
  • ইতিহাস ও ঐতিহ্য
  • লক্ষ্য ও উদ্দেশ্য
  • গঠনতন্ত্র ও বিধিবিধান
  • কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
  • সার্ভিস পার্টনারশিপ
  • কার্যনির্বাহী পরিষদ
  • সাবেক কমিটি আর্কাইভ

সেবা ও কার্যক্রম

  • প্রেস ক্লাব নিউজরুম
  • হল ও ভেন্যু বুকিং
  • বুকিং স্ট্যাটাস ও ভাউচার যাচাই
  • বিভাগ ও দপ্তরসমূহ
  • অফিসিয়াল ডকুমেন্টস
  • মিডিয়া ডিরেক্টরি
  • ফটো ও ভিডিও গ্যালারি
  • সাংবাদিক সদস্যবৃন্দ
  • যোগাযোগ ও দিকনির্দেশনা

সরাসরি যোগাযোগ

কার্যালয়

চট্টগ্রাম প্রেস ক্লাব ভবন, ১৪৬/১৫১, জামালখাঁন রোড, চট্টগ্রাম-৪০০০, বাংলাদেশ

টেলিফোন ও হেল্পলাইন

০২-৩৩৩৩-৮৯৫৬৩০২-৩৩৩৩-৮৯৫৬৪

অফিসিয়াল ইমেইল

info@ctgpressclub.bd

© ২০২৬ চট্টগ্রাম প্রেস ক্লাব · সর্বস্বত্ব সংরক্ষিত।

গঠনতন্ত্র•পরিচিতি•যোগাযোগ
চট্টগ্রাম, বাংলাদেশ

চট্টগ্রাম প্রেস ক্লাব

অফিসিয়াল নিউজ ও প্রেস রিলিজ — ctgpressclub.bd

সকল সংবাদে ফিরুন
ক্লাবের খবরঅতিথিপ্রেস ক্লাব অফিসিয়াল

প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ শোতারা

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৬
৩ মিনিট পাঠ
২ বার পঠিত
 প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ শোতারা
ছবি: ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ শোতারা
শেয়ার করুন:

নাগরিক জীবনের কর্মব্যস্ততা ও কোলাহল থেকে স্বল্প সময়ের জন্য বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ হয়ে সবাই হারিয়ে যায় বংশীবাদন সন্ধ্যার শৈল্পিক আয়োজনে। উপমহাদেশের কিংবদন্তি বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর বাঁশির সুর মূর্ছনার ইন্দ্রজাল বুনে বিমোহিত করেন শ্রোতাদের। গত শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ক্লাবের উদ্যোগে এই বাঁশি সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ওস্তাদ আজিজুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বিগত ২০ বছর আগের স্মৃতিতে যদি ফিরে যান, তবে দেখতে পাবেন এই চট্টগ্রামের সবুজ পাহাড়, সমতল ভূমি, কর্ণফুলীর স্বচ্ছ পানি, বঙ্গোপসাগরের মোহনা ও হালদা নদী। অথচ আমরা খালের ওপর, নালার ওপর সুউচ্চ ভবন নির্মাণ করে এই নান্দনিক শহরটিকে ক্ষতবিক্ষত করে ফেলেছি। আজ আমরা বাঁশির সুরে আবার ফিরে যেতে চাই সেই আধুনিক চট্টগ্রামে– যেখানে শহর থাকবে কোলাহলমুক্ত, যানজটমুক্ত এবং সবুজ–নান্দনিক। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে আমাদের এটি করতেই হবে। আপনারা যদি সাহস জোগান, তবে ইনশাআল্লাহ আমরা তা বাস্তবায়ন করতে পারব।

তিনি বলেন, আজকের এই সুরের আবহে আমরা আমাদের ফেলে আসা অতীতকে স্মরণ করি। একটা সময় সুর, বাঁশি, উচ্চাঙ্গ সংগীত, সংস্কৃতি, কবিতা আর খেলাধুলা জড়িয়ে ছিল আমাদের মননে। আজ আমরা তা হারিয়ে ফেলে সন্তানদের মাদকের দিকে ঠেলে দিচ্ছি। অথচ আজ বিকেলে চকবাজার, সানশাইন মাঠে একটি অনুষ্ঠানে গিয়ে দেখলাম কারাতে প্রতিযোগিতা– যেখানে আত্মরক্ষার কৌশল হিসেবে সন্ত্রাসীদের কীভাবে প্রতিহত করতে হয়, তা মেয়েরা শিখছে। এটি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। তরুণ প্রজন্ম যেখানে বিপথগামী হচ্ছে, সেখানে এমন সুস্থ ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমেই তাদের ঘরে ফিরিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী। অনুষ্ঠান শেষে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

বার্তা বিভাগ — চট্টগ্রাম প্রেস ক্লাব

জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd

চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত। যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা অনুসন্ধানে আমাদের সচিবালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

শেয়ার করুন:
সর্বাধিক পঠিতশীর্ষ ৫
০১

পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা: প্রশিক্ষণ নিলো শতাধিক সাংবাদিক

৯ মাস আগে

০২

চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

৩ মাস আগে

০৩

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১ মাস আগে

০৪

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

১৪ দিন আগে

০৫

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

২০ দিন আগে

সর্বশেষ আপডেটসব দেখুন
চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

১৪ দিন আগে

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

২০ দিন আগে

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১ মাস আগে

চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

৩ মাস আগে

সংবাদ ক্যাটাগরি
অতিথি(৩)অভিনন্দন(০)কর্মশালা-প্রশিক্ষণ(২)ক্রীড়া আয়োজন(১)ক্লাবের খবর(১১)গুণিজন সংবর্ধনা(০)জাতীয় দিবস উদযাপন(১)পারিবারিক সম্মিলন(০)প্রেস ক্লাব প্রকাশনা(০)প্রেসক্লাব নির্বাচন(০)বই উৎসব(০)বার্ষিক বনভোজন(০)বিশেষ আয়োজন(৩)বিশেষ দিবস উদযাপন(০)মতবিনিময় সভা(৩)শোক ও স্মরণ(০)সাধারণ সভা ও অধিবেশন(০)স্বাস্থ্যসেবা(৩)
প্রেস ক্লাব হল বুকিং

সাংবাদিক সম্মেলন, মতবিনিময় সভা ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ ও অডিটোরিয়াম বুকিং করুন।

হল ও ফি তালিকা দেখুন

সম্পর্কিত অন্যান্য সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের আরও সমসাময়িক প্রতিবেদন ও খবর

সকল সংবাদ দেখুন
চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি
ক্লাবের খবর

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য ও তাদের নির্ভরশীল সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

১৪ দিন আগেপড়ুন
চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
ক্লাবের খবর

চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রেস ক্লাবের সদস্য, তাদের নির্ভরশীল সদস্য এবং কর্মকর্তা–কর্মচারীরা হাসপাতালের বিশেষায়িত ও আধুনিক স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধায় গ্রহণ করতে পারবেন।

৩ মাস আগেপড়ুন
বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী
ক্লাবের খবর

বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ। এই গণঅভ্যুত্থানের দাবিদার কিন্তু আমি, আপনি বা মঞ্চে দাঁড়ানো কেউ না। এই যেদিন মনে করেছে তারা—আর এ নির্যাতন নয়, আর এ দুঃশাসন নয়, আর এ স্বৈরাচারী সরকারের অধীনে থাকা নয়, আর নয় কোনো পার্শ্ববর্তী দেশের তাবেদারি করা; সেদিনই জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল এসেছে। এই জিনিসটা আমাদের অনুধাবন করতে হবে এজন্য, কারণ জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আহত হয়েছেন—একই সাথে বিগত ১৭ বছরে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, বাংলাদেশীদের অধিকার আদায়ের আন্দোলনে যত লক্ষ লক্ষ লোক নির্যাতন, হামলা-মামলা, গুম, খুনের শিকার হয়েছেন, তাদের প্রতি চরম অবিচার করা হবে; বাংলাদেশের প্রতি চরম অবিচার করা হবে যদি আমরা এটা অস্বীকার করি।

৩ মাস আগেপড়ুন