02-3333-89563|02-3333-89564
info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব
বিভাগকমিটিসদস্যক্লাবের খবরমিডিয়া ডিরেক্টরি
সংবাদ সম্মেলনযোগাযোগ
হল বুকিং
চট্টগ্রাম প্রেস ক্লাব

চট্টগ্রামের সাংবাদিক সমাজের ঐতিহ্যবাহী ও শীর্ষ জাতীয় প্ল্যাটফর্ম। পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং স্বাধীন মতপ্রকাশের অতন্দ্র প্রহরী।

অফিস সময়: সকাল ১০:০০ – রাত ৮:০০ (শনি – বৃহঃ)

সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন:

পরিচিতি ও ঐতিহ্য

  • আমাদের সম্পর্কে
  • ইতিহাস ও ঐতিহ্য
  • লক্ষ্য ও উদ্দেশ্য
  • গঠনতন্ত্র ও বিধিবিধান
  • কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
  • সার্ভিস পার্টনারশিপ
  • কার্যনির্বাহী পরিষদ
  • সাবেক কমিটি আর্কাইভ

সেবা ও কার্যক্রম

  • প্রেস ক্লাব নিউজরুম
  • হল ও ভেন্যু বুকিং
  • বুকিং স্ট্যাটাস ও ভাউচার যাচাই
  • বিভাগ ও দপ্তরসমূহ
  • অফিসিয়াল ডকুমেন্টস
  • মিডিয়া ডিরেক্টরি
  • ফটো ও ভিডিও গ্যালারি
  • সাংবাদিক সদস্যবৃন্দ
  • যোগাযোগ ও দিকনির্দেশনা

সরাসরি যোগাযোগ

কার্যালয়

চট্টগ্রাম প্রেস ক্লাব ভবন, ১৪৬/১৫১, জামালখাঁন রোড, চট্টগ্রাম-৪০০০, বাংলাদেশ

টেলিফোন ও হেল্পলাইন

০২-৩৩৩৩-৮৯৫৬৩০২-৩৩৩৩-৮৯৫৬৪

অফিসিয়াল ইমেইল

info@ctgpressclub.bd

© ২০২৬ চট্টগ্রাম প্রেস ক্লাব · সর্বস্বত্ব সংরক্ষিত।

গঠনতন্ত্র•পরিচিতি•যোগাযোগ
চট্টগ্রাম, বাংলাদেশ

চট্টগ্রাম প্রেস ক্লাব

অফিসিয়াল নিউজ ও প্রেস রিলিজ — ctgpressclub.bd

সকল সংবাদে ফিরুন
মতবিনিময় সভাপ্রেস ক্লাব অফিসিয়াল

প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৬
৪ মিনিট পাঠ
৩২ বার পঠিত
প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
ছবি: মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
শেয়ার করুন:

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চট্টগ্রাম প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের একপর্যায়ে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠা, শেরশাহ এলাকায় সাংবাদিক হাউজিং প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে যারা অবদান রেখেছেন, তাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা উচিত। এ সময় তিনি প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ সাংবাদিক নেতারা।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সাংবাদিকতা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পেশা। সাংবাদিকদের সবসময় জনগণের পক্ষে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সংবাদমাধ্যমকে জনগণের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা থাকলেও অনেক ক্ষেত্রে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হলে সরকার, জনগণ এবং সর্বোপরি দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করতে হবে।

সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি যৌক্তিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের মালিকদের আর্থিক সক্ষমতা ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বাড়লে সংবাদমাধ্যমগুলোর আয় ও বিনিয়োগের সক্ষমতা বাড়বে। ফলে সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পথও সুগম হবে।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নে সরকারি জমির প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জমির স্বল্পতা বিবেচনায় ভবিষ্যতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে অধিকসংখ্যক সাংবাদিকের আবাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন তিনি।

গাজীপুরের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে কোনো স্বার্থান্বেষী মহল ভাঙচুর ও নাশকতা চালিয়ে দেশের অর্থনীতি ও তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমকে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক অনুদানের চেক বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে তুলে দেন।

প্রচার বিভাগ — চট্টগ্রাম প্রেস ক্লাব

জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd

চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন:
সর্বাধিক পঠিতশীর্ষ ৫
০১

পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা: প্রশিক্ষণ নিলো শতাধিক সাংবাদিক

৯ মাস আগে

০২

প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুলের বাঁশির জাদু, মুগ্ধ শ্রোতারা

৫ দিন আগে

০৩

চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

৩ মাস আগে

০৪

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

১৯ দিন আগে

০৫

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

২ মাস আগে

সর্বশেষ আপডেটসব দেখুন
প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুলের বাঁশির জাদু, মুগ্ধ শ্রোতারা

প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুলের বাঁশির জাদু, মুগ্ধ শ্রোতারা

৫ দিন আগে

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

১৯ দিন আগে

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

২৫ দিন আগে

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

২ মাস আগে

সংবাদ ক্যাটাগরি
অতিথি(৭)অভিনন্দন(০)কর্মশালা-প্রশিক্ষণ(২)ক্রীড়া আয়োজন(৪)ক্লাবের খবর(১৩)গুণিজন সংবর্ধনা(০)জাতীয় দিবস উদযাপন(২)পারিবারিক সম্মিলন(০)প্রেস ক্লাব প্রকাশনা(০)প্রেসক্লাব নির্বাচন(০)বই উৎসব(০)বার্ষিক বনভোজন(০)বিশেষ আয়োজন(৩)বিশেষ দিবস উদযাপন(১)মতবিনিময় সভা(৬)শোক ও স্মরণ(০)সাধারণ সভা ও অধিবেশন(০)স্বাস্থ্যসেবা(৩)
প্রেস ক্লাব হল বুকিং

সাংবাদিক সম্মেলন, মতবিনিময় সভা ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ ও অডিটোরিয়াম বুকিং করুন।

হল ও ফি তালিকা দেখুন

সম্পর্কিত অন্যান্য সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের আরও সমসাময়িক প্রতিবেদন ও খবর

সকল সংবাদ দেখুন
প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের মতবিনিময়- নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই
ক্লাবের খবর

প্রেস ক্লাবে সিএমপি কমিশনারের মতবিনিময়- নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।

৩ মাস আগেপড়ুন
অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ফেডারেশন গঠনে ঐকমত্য জাতীয় ও চট্টগ্রাম প্রেস ক্লাবের
ক্লাবের খবর

অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ফেডারেশন গঠনে ঐকমত্য জাতীয় ও চট্টগ্রাম প্রেস ক্লাবের

শুক্রবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিক সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

৪ মাস আগেপড়ুন
বিগত সরকার প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করেছিল: প্রেস ক্লাবের ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী
ক্লাবের খবর

বিগত সরকার প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করেছিল: প্রেস ক্লাবের ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বিগত সরকার প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করেছিল। ফলে জনগণের সার্বজনীন প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে ঘৃণিত হয়ে পড়েছিল। এই প্রেস ক্লাবের বিদ্যমান সমস্যা সমাধান করতে হবে সাংবাদিকদের ঐকমত ও সুনির্দিষ্ট গঠনতন্ত্রের আলোকে।’ বুধবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৮ মাস আগেপড়ুন