অফিসিয়াল নিউজ ও প্রেস রিলিজ — ctgpressclub.bd

চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চট্টগ্রাম প্রেস ক্লাব। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।
সমাজে সমতা প্রতিষ্ঠা, নেতিবাচক জেন্ডারগত ধারণা চ্যালেঞ্জ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা জোরদারের আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামে অনুষ্ঠিত এক বিভাগীয় সংলাপে।
চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চট্টগ্রাম প্রেস ক্লাব। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।
সংলাপে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতা, অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশন এবং বিভিন্ন জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ প্রতিনিধিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংবাদমাধ্যমে প্রচলিত জেন্ডারগত স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করার উপায় নিয়ে আলোচনা করেন সাংবাদিকেরা। এ সময় তাঁরা নিজেদের পেশাগত অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও উত্তম চর্চা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশন করে না, মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও সামাজিক মূল্যবোধ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদ পরিবেশনে জেন্ডার-সংবেদনশীলতা, নিরপেক্ষতা এবং সব মানুষের মর্যাদা ও অভিজ্ঞতার যথাযথ প্রতিফলন নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষই সমাজের পাহারাদার, তবে সাংবাদিকদের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকেরা প্রতিনিয়ত ইতিহাসের একটি অংশ নির্মাণ করেন। সংবাদে ভুল তথ্য পরিবেশিত হলে তা ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে বিভ্রান্ত করতে পারে। তাই সংবাদ সংগ্রহ ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে তথ্যের যথার্থতা, দায়িত্বশীলতা ও সংবেদনশীলতা বজায় রাখা জরুরি।
ফারুক ওয়াসিফ বলেন, সাম্প্রতিক সময়ে কিছু সংবাদে ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীলতার পরিবর্তে তাঁদের চরিত্র ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার প্রবণতা দেখা যায়। এ ধরনের পরিস্থিতি এড়াতে নারী-পুরুষসহ সব মানুষের বিষয়ে পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি পরিহার করে তাঁদের বক্তব্য ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহীন নেওয়াজ চৌধুরী বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের পাশাপাশি গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ ও গল্প বলার ধরনে ইতিবাচক পরিবর্তন আনতে পারলে ক্ষতিকর সামাজিক ধ্যানধারণা চ্যালেঞ্জ করা এবং সমতাভিত্তিক সমাজ গঠনের পথ সুগম হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে ধারাবাহিক সংলাপ ও সহযোগিতা প্রয়োজন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ও পেশাগত উৎকর্ষের সঙ্গে সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার গভীর সম্পর্ক রয়েছে। জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতার চর্চা জোরদার করতে সাংবাদিকদের মধ্যে নিয়মিত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংলাপে ‘সাংবাদিকতায় জেন্ডার-সংবেদনশীলতা’ বিষয়ক ব্যবহারিক নির্দেশিকা নিয়ে আলোচনা পরিচালনা করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিন। তিনি বলেন, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা মানে শুধু নারী বা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীকে নিয়ে সংবাদ করা নয়; বরং সংবাদে সব মানুষের অভিজ্ঞতা, পরিচয় ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরা। সংবাদ সংগ্রহ, ভাষা, ছবি, শিরোনাম, তথ্যসূত্র নির্বাচন ও উপস্থাপনার প্রতিটি পর্যায়ে সচেতনতা জরুরি। এ নির্দেশিকা সাংবাদিকদের দৈনন্দিন কাজে এ চর্চাকে আরও কার্যকর করতে সহায়ক হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ নোমান। এতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের কনসোর্টিয়াম অংশীদার জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক সুজয় বড়ুয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। এ ছাড়া প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার হুসাইন শাকির, মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ মো. তাফহিম ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা রূপা।
চার বছর মেয়াদি ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে ১ ডিসেম্বর ২০২৩ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পটির লক্ষ্য, বাংলাদেশের আট বিভাগের বৈচিত্র্যপূর্ণ তরুণ জনগোষ্ঠী, বিশেষ করে কিশোরী ও তরুণীরা, যেন সহিংসতামুক্ত জীবনযাপন করতে পারে, নিজেদের মতামত প্রকাশ করতে পারে এবং নিজ নিজ সম্প্রদায়, গণমাধ্যম ও নীতিনির্ধারণী পর্যায়ে জেন্ডারগত স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করতে উদ্যোগী ভূমিকা রাখতে পারে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বিভাগীয় সংলাপ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শেখা, অভিজ্ঞতা বিনিময় ও জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতার চর্চা বিস্তারে সহযোগিতা জোরদার করবে। এর মধ্য দিয়ে গণমাধ্যমে আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সংবাদচর্চার পরিবেশ গড়ে উঠবে।
জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত। যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা অনুসন্ধানে আমাদের সচিবালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের আরও সমসাময়িক প্রতিবেদন ও খবর
ক্লাবের খবরচট্টগ্রাম জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী (১২-১৩ জানুয়ারি ২০২৬) নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুটি প্রশিক্ষণ শেষ হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণ দুটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
ক্লাবের খবরএ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য ও তাদের নির্ভরশীল সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন।
ক্রীড়া আয়োজনচট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ লাইন্স মাঠে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

৩ মাস আগে
সাংবাদিক সম্মেলন, মতবিনিময় সভা ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ ও অডিটোরিয়াম বুকিং করুন।
হল ও ফি তালিকা দেখুন