02-3333-89563|02-3333-89564
info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব
সদস্যকমিটিনিউজরুমবিভাগসংবাদ সম্মেলন
মিডিয়া ডিরেক্টরিযোগাযোগ
হল বুকিং
চট্টগ্রাম প্রেস ক্লাব

চট্টগ্রামের সাংবাদিক সমাজের ঐতিহ্যবাহী ও শীর্ষ জাতীয় প্ল্যাটফর্ম। পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং স্বাধীন মতপ্রকাশের অতন্দ্র প্রহরী।

অফিস সময়: সকাল ১০:০০ – রাত ৮:০০ (শনি – বৃহঃ)

সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন:

পরিচিতি ও ঐতিহ্য

  • আমাদের সম্পর্কে
  • ইতিহাস ও ঐতিহ্য
  • লক্ষ্য ও উদ্দেশ্য
  • গঠনতন্ত্র ও বিধিবিধান
  • কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
  • সার্ভিস পার্টনারশিপ
  • কার্যনির্বাহী পরিষদ
  • সাবেক কমিটি আর্কাইভ

সেবা ও কার্যক্রম

  • প্রেস ক্লাব নিউজরুম
  • হল ও ভেন্যু বুকিং
  • বুকিং স্ট্যাটাস ও ভাউচার যাচাই
  • বিভাগ ও দপ্তরসমূহ
  • অফিসিয়াল ডকুমেন্টস
  • মিডিয়া ডিরেক্টরি
  • ফটো ও ভিডিও গ্যালারি
  • সাংবাদিক সদস্যবৃন্দ
  • যোগাযোগ ও দিকনির্দেশনা

সরাসরি যোগাযোগ

কার্যালয়

চট্টগ্রাম প্রেস ক্লাব ভবন, ১৪৬/১৫১, জামালখাঁন রোড, চট্টগ্রাম-৪০০০, বাংলাদেশ

টেলিফোন ও হেল্পলাইন

০২-৩৩৩৩-৮৯৫৬৩০২-৩৩৩৩-৮৯৫৬৪

অফিসিয়াল ইমেইল

info@ctgpressclub.bd

© ২০২৬ চট্টগ্রাম প্রেস ক্লাব · সর্বস্বত্ব সংরক্ষিত।

গঠনতন্ত্র•পরিচিতি•যোগাযোগ
চট্টগ্রাম, বাংলাদেশ

চট্টগ্রাম প্রেস ক্লাব

অফিসিয়াল নিউজ ও প্রেস রিলিজ — ctgpressclub.bd

সকল সংবাদে ফিরুন
ক্রীড়া আয়োজনপ্রেস ক্লাব অফিসিয়াল

প্রীতি ফুটবল ম্যাচ: ৩-১ গোলে প্রেস ক্লাবকে হারাল র‍্যাব-৭

নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬
২ মিনিট পাঠ
৩ বার পঠিত
প্রীতি ফুটবল ম্যাচ: ৩-১ গোলে প্রেস ক্লাবকে হারাল র‍্যাব-৭
ছবি: ম্যাচ শেষে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শেয়ার করুন:

ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ম্যাচ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও র‍্যাব-৭ এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় র‍্যাব-৭ এর সদর দপ্তরের নিজস্ব মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে র‍্যাব-৭ দল। এতে প্রেস ক্লাব দল পরাজিত হয়।

ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ম্যাচ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপকমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, ক্রীড়া উপকমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ ও ফারুক মুনিরসহ র‍্যাব-৭ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খেলার প্রথমার্ধে র‍্যাব-৭ দলের খেলোয়াড়ের জোরালো শটে বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে প্রেস ক্লাব দল। একপর্যায়ে দলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের চমৎকার শটে সমতায় ফেরে প্রেস ক্লাব। এতে ম্যাচে ১-১ গোলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খেলার শেষ দিকে আক্রমণের গতি বাড়িয়ে আরও দুটি গোল করে র‍্যাব-৭। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় দলটির। র‍্যাব-৭ এর পক্ষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান দুটি এবং অপারেশনস অফিসার এ আর এম মোজাফ্ফর হোসেন একটি গোল করেন। অন্যদিকে প্রেস ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

ম্যাচ শেষে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এবং র‍্যাব-৭ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

বার্তা বিভাগ — চট্টগ্রাম প্রেস ক্লাব

জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd

চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত। যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা অনুসন্ধানে আমাদের সচিবালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

শেয়ার করুন:
সর্বাধিক পঠিতশীর্ষ ৫
০১

পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা: প্রশিক্ষণ নিলো শতাধিক সাংবাদিক

৯ মাস আগে

০২

চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

৩ মাস আগে

০৩

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

২ মাস আগে

০৪

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

১৭ দিন আগে

০৫

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

২৩ দিন আগে

সর্বশেষ আপডেটসব দেখুন
প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুলের বাঁশির জাদু, মুগ্ধ শ্রোতারা

প্রেস ক্লাবে ওস্তাদ আজিজুলের বাঁশির জাদু, মুগ্ধ শ্রোতারা

৪ দিন আগে

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

চট্টগ্রাম প্রেস ক্লাব এপিক হেলথ কেয়ার কর্পোরেট চুক্তি

১৭ দিন আগে

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক এ সংলাপ প্রেস ক্লাবে জেন্ডার-সংবেদনশীল ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

২৩ দিন আগে

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

২ মাস আগে

সংবাদ ক্যাটাগরি
অতিথি(৭)অভিনন্দন(০)কর্মশালা-প্রশিক্ষণ(২)ক্রীড়া আয়োজন(৪)ক্লাবের খবর(১৩)গুণিজন সংবর্ধনা(০)জাতীয় দিবস উদযাপন(২)পারিবারিক সম্মিলন(০)প্রেস ক্লাব প্রকাশনা(০)প্রেসক্লাব নির্বাচন(০)বই উৎসব(০)বার্ষিক বনভোজন(০)বিশেষ আয়োজন(৩)বিশেষ দিবস উদযাপন(১)মতবিনিময় সভা(৫)শোক ও স্মরণ(০)সাধারণ সভা ও অধিবেশন(০)স্বাস্থ্যসেবা(৩)
প্রেস ক্লাব হল বুকিং

সাংবাদিক সম্মেলন, মতবিনিময় সভা ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ ও অডিটোরিয়াম বুকিং করুন।

হল ও ফি তালিকা দেখুন

সম্পর্কিত অন্যান্য সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের আরও সমসাময়িক প্রতিবেদন ও খবর

সকল সংবাদ দেখুন
চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ক্রীড়া আয়োজন

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমপির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর মধ্যে এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ লাইন্স মাঠে জমকালো এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

২ মাস আগেপড়ুন
চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
ক্রীড়া আয়োজন

চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বুধবার (২৮ জুলাই) সকালে এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

৩ মাস আগেপড়ুন
ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়: প্রেস ক্লাব-কোস্টগার্ড প্রীতি ম্যাচ
ক্রীড়া আয়োজন

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়: প্রেস ক্লাব-কোস্টগার্ড প্রীতি ম্যাচ

ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার নামে বিভক্ত হয়ে দুই দলের খেলোয়াড়েরা ম্যাচে অংশ নেন। পুরো আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।বুধবার (২ জুলাই) বিকেলে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোন এর খেলার মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

৪ মাস আগেপড়ুন