অফিসিয়াল নিউজ ও প্রেস রিলিজ — ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাবের আরও সমসাময়িক প্রতিবেদন ও খবর

সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে যৌথভাবে কাজ করবে দুই প্রেস ক্লাব। ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাকক্ষে অনুষ্ঠিত দুই সংগঠনের যৌথ সভায় এ ঐকমত্য হয়।
জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাকক্ষে অনুষ্ঠিত দুই সংগঠনের যৌথ সভায় এ ঐকমত্য হয়। সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণমূলক উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনওয়াজ, সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, উপদেষ্টা ওসমান গণি মনসুর, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং নির্বাহী সদস্য সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী ও ওয়াহিদ জামান বক্তব্য রাখেন।
জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা এবং সদস্য কাদের গনি চৌধুরী, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, একেএম মহসীন ও মাসুমুর রহমান খলিলী।
সভায় সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে দুই প্রেস ক্লাবের মধ্যে সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
জামালখান সড়ক, চট্টগ্রাম, বাংলাদেশ • ইমেইল: info@ctgpressclub.bd
চট্টগ্রাম প্রেস ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত যাবতীয় সংবাদ, বিজ্ঞপ্তি ও ছবিসমূহের সকল স্বত্ব সংরক্ষিত। যেকোনো তথ্যের সত্যতা যাচাই বা অনুসন্ধানে আমাদের সচিবালয়ে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
১৫ দিন আগে

৯ দিন আগে

১৫ দিন আগে

১ মাস আগে

৩ মাস আগে
সাংবাদিক সম্মেলন, মতবিনিময় সভা ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ ও অডিটোরিয়াম বুকিং করুন।
হল ও ফি তালিকা দেখুন