আসসালামু আলাইকুম
সুমন গোস্বামীর জন্ম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট সাহাপাড়া বৈষ্ণব বাড়িতে। তার পিতা বৈষ্ণবপ্রবর শ্রী হরিপদ গোস্বামী ও মা পারুল গোস্বামী। তিনি মদনহাট ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাটহাজারী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং এরপর ঢাকা দৃক পাঠশালা থেকে ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফি শর্ট ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি একই সঙ্গে ঢাকা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয় বেশ কিছু প্রশিক্ষণ কোর্স ছাড়াও চট্টগ্রাম ফটোব্যাংক এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি থেকে কোর্স সম্পন্ন করেন। সুমন গোস্বামী চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য। এছাড়া তিনি চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি, চট্টগ্রাম হাটহাজারী সাংবাদিক ফোরামেরও সদস্য। স্ত্রী রত্না রানী ও দুই ছেলে সৌরিত্র গোস্বামী ও সৌমেন গোস্বামীকে তার পরিবার।