তার জন্ম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা গ্রামে। স্কুলজীবন থেকেই খেলাধুলার প্রতি দারুণ ঝোঁক ছিল তার। অ্যাথলেটিক্সে স্কুল ও কলেজ পর্যায়ে জাতীয় চ্যাম্পিয়ন ছাড়াও দেশসেরা টিম বিজেএমসি ও বাংলাদেশ ডাক বিভাগের অন্যতম অ্যাথলেটসহ বহু পুরস্কার অর্জন করেন তিনি। তার ক্যারিয়ারের সেরা অর্জন ২০০৪ সালে ভারতে অনুষ্ঠিত ইয়ুথ ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্সে লাল সবুজের সোনার বাংলার প্রতিনিধিত্ব করে ৮০০ মিটার দৌড়ে স্বর্ণ ও ১৫০০ মিটার দৌড়ে তাম্র পদক অর্জন।
জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
সোহেল সরওয়ার ১৯৯৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত পেশাদার এ্যাথলেট হিসেবে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ ডাক বিভাগের (পোষ্ট অফিস) দলের হয়ে জাতীয়, যুব ও কেন্দ্রীয় ক্রীড়ায় ৪০০ মিটার, ৮০০ মিটার ১৫০০মিটার এবং ৪x ৪০০ মিটার রিলেতে বহুবার স্বর্ণ ও রোপ্য পদক অর্জন করেন তিনি। ১৯৯৯-২০০০ সালে থানা, জেলা, উপ অঞ্চল, অঞ্চল-এ ৪০০ মিটার, ৮০০ মিটার ১৫০০মিটার এবং ৪x ৪০০ মিটার রিলেতে চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে থানা, জেলা, উপ অঞ্চল, অঞ্চল-এ এবং জাতীয় পয়ায়ে ৪০০ মিটার, ৮০০ মিটার ১৫০০মিটার এবং ৪x ৪০০ মিটার রিলেতে স্বর্ল পদক অর্জনের মধ্যেদিয়ে জাতীয় ব্যাক্তিগত চ্যাম্পিয়ন (ক্রীড়া) হন এবং দেশসেরা অ্যাথলেটের খেতাব অর্জন করেন।
ফটো সাংবাদিকতায় সোহেল সরওয়ারের যাত্রা শুরু ২০০৫ সালে। প্রখ্যাত আলোকচিত্রশিল্পী মউদুদুল আলমের তত্ত্বাবধানে সেন্টার ফর ফটোগ্রাফি ভিজুয়্যাল অ্যান্ড আটর্স (সিপিভিএ) কোর্স সম্পন্ন করে ফ্রিল্যান্সার হিসেবে কর্মক্ষেত্রে আগমন। পরবর্তীতে সাপ্তাহিক ‘অনুবীক্ষণ’ সহ বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে প্রদায়ক হিসেবে কাজ করেন।
চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশে স্টাফ ফটো সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু। টানা বেশ কয়েক বছর সুপ্রভাত বাংলাদেশে কর্মরত থাকার পর ২০১২ সালের প্রথম দিকে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ যোগদান করেন।
ভারতীয় হাই কমিশন ঢাকার ফটো কনটেস্টে প্রথম পুরষ্কার জয়ের পর ২০১৫ সালে ভারতের বিখ্যাত ফটোগ্রাফি বিদ্যাপীঠ ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফি থেকে কোর্স সম্পন্ন করেন।
সাংবাদিক হিসেবে ২০১৩ ও ২০১৫ সালে ভারত সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, চীন ও সৌদি আরব ভ্রমণ করেছেন তিনি।
তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ইউনিট প্রধান ও চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রদর্শনী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস এ্যাথলেটিক্স কমিটি) যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি চট্টগ্রাম সাংবাদিক হাউজিং-কো অপারেটিভ সোসাইটি, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের (অ্যাথলেটিক্স দল) সমন্বয়কারী ও কোচ।
ইতিপূর্বে তিনি শেখ কামাল ২য় যুব গেমস (জাতীয় পর্যায়) ও শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ম্যানেজার এবং বিকেএসপি কাপ আর্ন্তজাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ম্যানেজার কাম কোচের দায়িত্ব পালন করেছেন। বহুবার জেলা ও বিভাগের ম্যানেজার এবং কোচের দায়িত্বও পালন করেন।
ফটোগ্রাফির স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন Winners of Viewbug Judge Favorite Award 2021, মাহবুব আলী স্মৃতি ফটো কনটেস্ট ২০১১ পদক, ভারতীয় হাই কমিশন ঢাকার ফটো কনটেস্ট ২০১৪-এ প্রথম পুরস্কার, সিপিএস মাসিক আলোকচিত্র কনটেস্ট ২০১৫।