আসসালামু আলাইকুম
কলেজ জীবন থেকেই এস এম রানার সাংবাদিকতা শুরু। ২০০১-২০০৯ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলো’র সাতকানিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করেন। ২০০৮ সালে দৈনিক প্রথম আলো’র সেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পান। ২০১০ সালের ১ জানুয়ারি যোগ দেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। ওই পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধি পদে যোগ দেওয়ার পর স্টাফ রিপোর্টার এবং পরবর্তীতে সিনিয়র রিপোর্টার পদে হিসেবে টানা ১২ বছর ৮ মাস দায়িত্ব পালন কনে। ২০১৪ সালে কালের কণ্ঠের ‘সেরা প্রতিবেদক’ মনোনীত হন তিনি। সাবাদিকতা ও লেখালেখির শুরুতে তার একাধিক গল্প, কবিতা ও ফিচার চট্টগ্রামের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে— আমাদের দুবাইওয়ালা (২০১৫), সংবাদের জন্মকাহিনি (২০১৭), সংবাদের অন্দরমহল থেকে (২০১৯), রোহিঙ্গা : নিপীড়িত ভূমিপুত্র (২০১৯), নরঘাতি প্রেম (২০১৯), ফেসবুকে বিপদে (২০১৯)। ২০২০ সালে তিনি লেখালেখির স্বীকৃতি হিসেবে বিচারপতি এসএম মুজিবুর রহমান পদক লাভ করেন। এস এম রানার জন্ম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে। বাবা মরহুম শফিকুর রহমান ও মা মায়মুনা খাতুনের দ্বিতীয় সন্তান তিনি। ব্যক্তিজীবনে আমি তিন সন্তানের জনক। বড় ছেলে নাঈমুর রহমান রাফি, মেজ ছেলে নূর-এ রহমান সাফি এবং ছোট ছেলে আবিদ রহমান আরাফ। আর সহধর্মীনি আফরোজা বেগম রুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কর্মরত রয়েছেন।