আসসালামু আলাইকুম
সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমের (স.ম. ইব্রাহীম) জন্ম হাটহাজারী উপজেলার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের কুয়াইশ গ্রামে। কুয়াইশ হাইস্কুল থেকে এসএসসি, সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর। বিভিন্ন সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে দায়িত্ব পালন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক এবং সুপ্রভাত বাংলাদেশ এর ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব পালন। আজীবন সদস্য : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুসলিম এডুকেশন সোসাইটি, আন্দরকিল্লা, সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট, প্রবীণ নাগরিক ফোরাম, চট্টগ্রাম।