১৯৭৬ সালে ‘দৈনিক জামানা’য় যোগদানের মাধ্যমে সংবাদপত্রে শহীদ উল আলম চৌধুরীর কর্মজীবন শুরু। ১৯৭৮ সালে ‘দৈনিক নয়াবাংলা’য় সিনিয়র প্রুফরিডার (বর্তমানে সম্পাদনা সহকারী) হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘পাক্ষিক নব রিপোর্টে’ নির্বাহী সম্পাদক, ‘ দৈনিক ইনকিলাব’ চট্টগ্রাম অফিসের রিপোর্টার, দৈনিক রূপালী’র ব্যুরো প্রধান, দ্যা গার্ডিয়ান' (মাসিক) এর চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন।
জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
১৯৮০—৮১ সালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নয়া বাংলা” ইউনিটের ডেপুটি ইউনিট প্রধান, পরবর্তীতে ইউনিট প্রধান ও সাংবাদিক কর্মচারী যৌথ সংগ্রাম কমিটি আহবায়ক, ১৯৮৪-৮৫ সালে’ সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ১৯৮৬-৮৭ সালে চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, ১৯৮৬-১৯৯৭ সাল পর্যন্ত চট্টগ্রাম সাংবাদিক কো—অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পরিচালক ও কোষাধ্যক্ষ।
১৯৯৪-৯৫ সালে ‘সিইউজের যুগ্ম সম্পাদক, ১৯৯৬-৯৮, ২০০০-২০০১, ২০০৩-২০০৬— মোট ছয় বছর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০০৬-২০০৮, ২০১০-২০১৪ (মাট ছয় বছর ‘সিইউজে’র সভাপতি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই দফায় ছয় বছর সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বেশ কয়েকবার চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাব গঠনতন্ত্র সংশোধন সাব—কমিটির অন্যতম সদস্য।
২০১৩ সালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কমনওয়েল্থ শীর্ষ সম্মেলনে যোগদান এবং ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সৌদি আরব সফর ও পবিত্র উমরাহ্ পালন করেন। ২০০২ সাল থেকে টানা দশ বছর বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ওই সময়ে উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম কদম মোবারক এতিমখানার আজীবন সদস্য। পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামে মসজিদে আয়েশা বিনতে আবু বকর (রহঃ) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য। ‘স্মৃতির অ্যালবাম’ নামে একটি প্রকাশনা রয়েছে。
পেশাগত সারসংক্ষেপ ও অবদান
শহীদ উল আলম চৌধুরী দৈনিক আজকের চট্টগ্রামের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক নয়াবাংলা, পাক্ষিক নব রিপোর্ট, দৈনিক ইনকিলাব (চট্টগ্রাম ব্যুরো), দৈনিক রূপালী, দ্যা গার্ডিয়ান (মাসিক) ঢাকা’র বিভিন্ন পদে কর্মরত ছিলেন।