জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নসময়ে সাংবাদিকতায় হাতেখড়ি শফিউল আলমের। দৈনিক নয়াবাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (১৯৮৪ইং) হিসেবে শুরু। দৈনিক ইনকিলাব চট্টগ্রাম ব্যুরো’র সিনিয়ির স্টাফ রিপোর্টার, ডেপুটি ব্যুরো চীফ, বিশেষ প্রতিনিধি এবং (বর্তমানে) ডেপুটি এডিটর ও ব্যুরো চীফ (২০০০ সাল থেকে বর্তমান সময় অবধি)।
এছাড়া, সাপ্তাহিক রোববার, ডেভপ্রেস/পিআইবি ফীচার সার্ভিস, ঢাকা ডাইজেস্ট, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন দেশি-বিদেশি মিডিয়ায় লেখালেখি/সংবাদ/ফিচার প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে “আলোকপাত” অনুষ্ঠানে কথিকা’য় নিয়মিত অংশগ্রহণ করেন।
প্রস্তাবিত ‘ইনকিলাব টিভি’ (আইটিভি) কর্তৃক টেলিভিশন সাংবাদিকতা প্রশিক্ষণে (পিআইবি এবং এ অংশগ্রহণ বিটিভি, রামপুরা, ঢাকা) চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)- এর বিভিন্ন উপ-কমিটিতে দায়িত্ব পালন। ২০১৬ সালে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন ও ২০২৩ সালে পবিত্র হজ্ব পালন。
তাছাড়া, বিভিন্ন সামাজিক, দাতব্য, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন। সাউথ এশিয়া ফ্রি-মিডিয়া এসোসিয়েশন (সাফমা-সার্কভুক্ত দেশসমূহের সাংবাদিকদের ফোরাম) সম্মেলন সহ বিভিন্ন ফোরাম ও সম্মেলনে অংশগ্রহণ。
পেশাগত সারসংক্ষেপ ও অবদান
শফিউল আলম দৈনিক ইনকিলাবের ডেপুটি এডিটর ও চট্টগ্রাম ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক নয়াবাংলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (১৯৮৪), দৈনিক সংগ্রামের চবি প্রতিনিধি (১৯৮৫-৮৬) এবং দৈনিক যায়যায়দিনে (১৯৯৯) কাজ করেছেন।