আসসালামু আলাইকুম
মোহাম্মদ সাইফুল ইসলাম ২০১১ সালের ১ জানুয়ারি হতে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ইমপ্রেস টেলিফিল্ম পরিচালিত চ্যানেল আই, ২০১৩ সালের ১ মার্চ হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত গাজী টেলিভিশন, ২০১৪ সালের ১ জানুয়ারি হতে ৩০ নভেম্বর পর্যন্ত এশিয়ান টেলিভিশন এবং ২০১৪ সালের ১ ডিসেম্বর হতে অদ্যাবধি শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড পরিচালিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন—এ ক্যামেরা জানার্লিস্ট ও ভিডিও এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম চন্দনাইশ যতরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু। পরে চট্টগ্রাম মহানগরস্থ কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। কদমমোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা, ওমর গণি এমইএস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। মোহাম্মদ সাইফুল ইসলামের জন্ম চন্দনাইশ পৌরসভার সাতবাড়িয়াস্থ ০৫নং ওয়ার্ড়ের দক্ষিণ হারলায়। তার পিতা আহমদর রহমান এবং মা আনোয়ারা বেগম। ছয় ভাই ও দুই বোনের মাঝে পঞ্চম সাইফুল ইসলাম ২০২২ সালের ১১ মার্চ নুর আয়েশা আকতারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।