আসসালামু আলাইকুম
সাইফুল আলম সিদ্দিকী সেন্ট প্লাসিডস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতা বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) থেকে পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক কোর্স সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কোঅপারেটিভ সোসাইটি, ফটিকছড়ি সাংবাদিক পরিষদ চট্টগ্রাম, ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩১ ক্লাব, লোক প্রশাসন এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ চট্টগ্রাম-এর সদস্য। এছাড়াও তিনি ফটিকছড়ি নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া ছুন্নিয়া ট্রাষ্ট মিডিয়া কমিটি ও গাউছিয়া কমিটি বাংলাদেশ-এর সক্রিয় সদস্য। সাইফুল আলম সিদ্দিকী দেশের একমাত্র বন ও কৃষিবিষয়ক পত্রিকা সাপ্তাহিক বন ও কৃষি সমাচার-এর উপদেষ্টা সম্পাদক।