আসসালামু আলাইকুম
রেজা মুজাম্মেল ২০০১ সাল থেকে সুপ্রভাত বাংলাদেশ, চট্টগ্রাম মঞ্চ, সমকাল (আঞ্চলিক প্রকাশনা প্রিয় চট্টগ্রাম) ও দৈনিক পূর্বকোণে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আসছেন। ২০০৯ সালে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসাবে যোগ দেন। এরপর ২০১০ সালে দৈনিক আজাদীতে এবং ২০১৩ সালে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসাবে যোগ দিয়ে বর্তমানেও কর্মরত আছেন। তিনি স্বাস্থ্য, পরিবেশ ও নাগরিক বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় কলাম-নিবন্ধ লিখেন। তার দুটি বই প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে— ‘কর্ণফুলী বাঁচলে দেশ বাঁচবে’ এবং করোনার দিনকাল’।