জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন রাশেদ রউফ। তার পিতা আলহাজ্ব নুর সৈয়দ ও মাতা মাবেয়া বেগম।
পড়াশোনা
ছনহরা প্রাথমিক বিদ্যালয়, ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়, পটিয়া সরকারি কলেজ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে অনার্স এবং ১৯৮৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন। অনার্সে তাঁর সাবসিডিয়ারি বিষয় ছিল পরিসংখ্যান ও অর্থনীতি।
লেখালেখি শুরু
স্কুল জীবন থেকেই লেখালেখির সূত্রপাত। এক সহপাঠীর কাব্য চর্চায় অনুপ্রাণিত হয়ে তাঁর কবিতা লেখা শুরু। পরে তাঁর প্রিয় শিক্ষক আশা কিরণ চৌধুরীর সস্নেহ অনুপ্রেরণায় লেখালেখিতে নিরবচ্ছিন্ন যাত্রা। তবে পত্রিকায় প্রথম লেখা প্রকাশ ১৯৮০ সালে, দৈনি আজাদীর আগামীদের আসরে, যখন তিনি পটিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তখন থেকে এ পর্যন্ত নিরন্তর পথ চলা।
কর্মজীবন
শিক্ষা জীবন শেষ করেই পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতাকে। ১৯৯১ সালে বাংলাদেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক আজাদীতে বার্তা বিভাগে সহ-সম্পাদক হিসেবে যোগদান। বর্তমানে এ পত্রিকার সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংগঠনিক তৎপরতা
লেখালেখির পাশাপাশি তিনি পালন করেছেন সংগঠকের ভূমিকাও। তিনি বেশ কয়েকটি উৎসব ও মেলার প্রধান উদ্যোক্তা।
দেশের প্রথম জাতীয় ছড়া উৎসব (১৯৮৯), যার উদ্বোধক ছিলেন রোকনুজ্জামান খান দাদাভাই। প্রথম কিশোর কবিতা সম্মেলন (১৯৮৯), যার উদ্বোধক লোককবি ফনী বড়ুয়া। দেশের প্রথম স্বাধীনতার বইমেলা (২০০০), যাঁর উদ্বোধক ছিলেন ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। দেশের প্রথম অনলাইন বইমেলা (২০২০), যার উদ্বোধক ছিলেন ড. অনুপম সেন।
আশির দশকের শেষের দিকে বঙ্গবন্ধুর আদর্শে শিল্পীসাহিত্যিকদের উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সারের অনুপ্রেরণায় চট্টগ্রামে গঠন করেন বঙ্গবন্ধু লেখক শিল্পী সম্মিলন পরিষদ। রাশেদ রউফ পালন করেন এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব।
প্রতিষ্ঠাতা সংগঠক
২০০০ সালে রাশেদ রউফ প্রতিষ্ঠা করেন সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান চট্টগ্রাম একাডেমি। যার চেয়ারম্যানের দায়িত্বে আছেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। চট্টগ্রামে অবস্থানরত লেখক শিল্পী সাংবাদিক শিক্ষক সংস্কৃতিকর্মী এই সংগঠনের সদস্য। এই সংগঠনের উদ্যোগে প্রতি বছর অনুষ্ঠিত হয় স্বাধীনতার বইমেলা। এখানে তাঁর আহ্বানে দেশের ও বিদেশের বরেণ্য সাহিত্যিক বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেন。
লিটল ম্যাগাজিন সম্পাদনা
১৯৮৪ সাল থেকে বিভিন্ন সময় বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেন। তন্মধ্যে ছিল সাহিত্য সাময়িকী ‘প্রেরণা’, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা সংকলন ‘দাবাইয়া রাখতে পারবা না’, বঙ্গবন্ধুকে নিয়ে সামগ্রিক সংকলন ‘বাঙালি’, ছোটদের সাময়িকী ‘শিশুমেলা’ প্রভৃতি। প্রায় বিশ বছর ধরে সম্পাদনা করেন ছোটদের পত্রিকা ‘দুরন্ত’। একসময় তাঁর সম্পাদনা বের হতো ‘সাপ্তাহিক ছড়াসাহিত্য’ নামে ছড়ার একটি পত্রিকা। এছাড়া তিনি সম্পাদনা করেন ‘শিশুসাহিত্য’ নামে একটি লিটল ম্যাগ।
পারিবারিক জীবন
রাশেদ রউফ বিবাহিত। স্ত্রী আয়েশা হক শিমু একজন আবৃত্তিশিল্পী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত উপস্থাপক এবং শিক্ষক, ড্রিম উইভার একাডেমি ও বায়েজিদ মডেল স্কুল। তিনি এপার বাংলা ওপার বাংলায় বেশ কয়েকটি অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশনা করেছেন。
তাঁদের দুই ছেলেমেয়ে— ছেলে আবির আবরার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স, বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত) ও মেয়ে আয়মান রউফ (একাদশ শ্রেণিতে অধ্যয়নরত)
প্রকাশিত গ্রন্থ
কিশোর কবিতাগ্রন্থ
আকাশের সীমানায় সূর্যের ঠিকানায় (১৯৯১),
আগল ভাঙা পাগল হাওয়া (১৯৯৬),
বিকেল মানে ছুটি (১৯৯৬),
ধানের গানে প্রাণের বাঁশি (১৯৯৮),
যাওয়ার পথে হাওয়ার রেলে (১৯৯۹),
ছুটির মজা কেমন মজা (২০০০),
আয়রে খোকন ঘরে আয় (২০০২),
নির্বাচিত কিশোর কবিতা (২০০৪),
ছবির মতো দেশ (২০০৮),
আনন্দ সাম্পান (২০০৯),
পরীর নূপুর (২০১২),
তোমার জন্যে সোনার বাংলা (২০১৬),
ছুটিমাখা সকালে (২০১৯)
শ্রেষ্ঠ কিশোরকবিতা (২০১৯)
যখন আমি ছোট্ট ছিলাম (২০২০)
আয়রে আমার রূপালি রূপকথা (২০২৩)
প্রবন্ধ-গবেষণাগ্রন্থ
ছন্দ পরিচয় (১৯৯৬, ১৯৯৮,২০০০),
ছড়া জাদুকর সুকুমার বড়ুয়া (১৯৯৯),
ছড়াশিল্পী লুৎফর রহমান রিটন (২০০০),
বাংলাদেশের ছড়া : রূপ ও রূপকার (২০০৭),
রবীন্দ্রনাথ : ছোটোদের আপন (২০১২),
আলোয় ভুবন ভরা ( ২০১৬)
বাংলাদেশের শিশুসাহিত্য : ছন্দোময় সোনালি রেখা (২০১৬),
বাংলাদেশের কিশোরকবিতা : অগ্রগতি ও গতিপ্রকৃতি (২০১৭)
শিশুসাহিত্য ও আমাদের দায়বদ্ধতা (২০১৯)
বাংলা ছন্দের সহজ পাঠ (২০২০)
প্রথম অনলাইন বইমেলা : লেখক সারথি (২০২১)
সমকালীন চট্টগ্রাম : সংস্কৃতি ও সাহিত্য প্রসঙ্গ (২০২২)
জীবনী
মোহাম্মদ খালেদ (২০১৬)
বিজ্ঞানী খুদরাত এ খুদা (২০১৯)
স্যার জগদীশচন্দ্র বসু (২০২০)।
কাব্যগ্রন্থ
তোমার জন্য সকাল আমার তোমার জন্য রাত (১৯৯৭)
এসো পঞ্চাশে এসো মন চাষে (২০১৩)
আমি সূর্য-তুমি সূর্যমুখী (২০২৩)
ছড়াগ্রন্থ
সমকালীন ছড়া (১৯৯৭),
অন্ত্যমিলসমগ্র : ১ (২০১৬)
এটাও চাই, ওটাও চাই (২০২০)
কিশোর গল্প ও উপন্যাসগ্রন্থ
কাকবন্ধু ও ভূতের গল্প (২০০৬),
পরীর ভুবন (২০০৯),
পরি কি সত্যি সত্যি ঘরে এসেছিল (২০১৫),
রূপ অরূপের আলো (২০১৭),
আমাদের ইশকুলে পরীক্ষা নেই (২০১৭),
মিষ্টি পাখি দুষ্ট পাখি (২০১৭),
ছুটির দিনে (২০১৭),
পাখির সাথে আনন্দমেলায় (২০১৭)
খোলা আকাশের দিন (২০১৭),
বাবারা কি মায়ের মতো হয় (২০১৯)
বাবা, আমি তোমাকে ভালোবাসি (২০১৯)
বন্ধু চিরকাল (২০২০)
আয়মান ও মাছের গল্প (২০২১)
আমাদের পরিবন্ধু (২০২২)
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক গ্রন্থ
মুক্তিযুদ্ধের ছড়া ও কবিতা (১৯৯৭),
স্বাধীনতার প্রিয় কবিতা (২০০০)
ভাষা-আন্দোলন মুক্তিযুদ্ধ-স্বাধীনতা ও দেশের কবিতা (২০১৪),
তীর্থভূমি (২০১৭),
কী শোভা কী ছায়া গো (২০১৭),
বীরের স্বপ্ন (২০১৮)
বঙ্গবন্ধু তুমি অজর অমর (২০১৯)
দশ দিগন্তে বঙ্গবন্ধু (২০২১)
বড়দের গল্পগ্রন্থ
প্রেম-অপ্রেমের গল্প (২০১৮)
সম্পাদিত গ্রন্থ
অথৈ (১৯৯৩), দুরন্ত (১৯৯৫), চাঁদের কপালে চাঁদ (১৯৯৫), বাংলাদেশের ছড়া (২০০১), লেখক কোষ : চট্টগ্রাম (২০০২), শিল্পী কোষ : চট্টগ্রাম (২০০৩), এম আর আমিন স্মারকগ্রন্থ (২০০৪), মাহবুবুল হক সম্মাননা স্মারক (২০০৮), ‘ও আমার কিশোরবেলা’ (২০১৩), বাংলাদেশের কিশোরকবিতা : আলোর ঝলক (২০১৬), বিমলেন্দু বড়ুয়া স্মারকগ্রন্থ (২০১৭), একাত্তরে মাহবুবুল হক (২০১৮), স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (২০২১), স্বাধীনতার ৫০ বছর (২০২২), ‘ভালোবাসায় শেখ রাসেল’ (২০২২), ‘কীর্তিগাথা’ (২০২২), ‘মুক্তিযুদ্ধের বিজয়গাথা’ (২০২২), ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ (২০২৩), মাহবুবুল হক সংবর্ধনাগ্রন্থ (২০২৩)।
পুরস্কার ও স্বীকৃতি
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৬)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার ২০১৬
চট্টগ্রাম প্রেস ক্লাব সেরা লেখক পুরস্কার ২০১৬
শিল্পকলা একাডেমি পদক ২০১৬
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, (২০১২)
ছোটদের কাগজ শিশুসাহিত্য পুরস্কার ১৯৯৮
পালক এ্যাওয়ার্ড ১৯৯৮
কিডস শিশুসাহিত্য পুরস্কার ১৯৯৯
অর্চি শিশুসাহিত্য পুরস্কার ২০০০
বাংলা সাহিত্য পদক ২০০৫
বোধন আবৃত্তি স্কুল সম্মাননা ২০০৬
বাপী শাহরিয়ার স্মৃতি পুরস্কার ২০০৬
এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (দুইবার)
বাংলার মাটি বাংলার জল পদক
গ্রেটার চিটাগং রোটারি ক্লাব সম্মাননা ২০১৫
অবসর সাহিত্য পুরস্কার ২০১৭
প্রতীকী ছড়া সাহিত্য পুরস্কার ২০১৭
আবু হাসান শাহীন স্মৃতি পুরস্কার ২০১৮,
ঝুমঝুমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৮,
জেসমিন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০১৯
পদ্মবীণা ফাউন্ডেশন পদক ২০২১
সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা ২০২৩
কলকাতা কবিতাঞ্জলি সম্মাননা ২০২৩
রানী-মোহন গুণীজন সম্মাননা ২০২৪