আসসালামু আলাইকুম
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামের রেবতী রঞ্জন দে ও রানী প্রভা দে’র তৃতীয় সন্তান রনজিত কুমার দে। তিনি আন্ধারমানিক হাইস্কুল থেকে মাধ্যমিক এবং রাউজান সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৯২ সালে কল্পনা রানী বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে সুচিত্রা দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং ছোট মেয়ে সুমিত্রা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) পড়ছেন。