১৯৮২ সালে দি ডেইলি লাইফ পত্রিকার মাধ্যমে প্রদীপ নন্দী কর্মজীবন শুরু করেন। প্রদীপ নন্দী একজন আত্মপ্রচারবিমুখ মানুষ। অদ্যাবধি তিনি সহসম্পাদক হিসেবে দি ডেইলি লাইফ পত্রিকায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। গ্রামের প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা প্রদীপ নন্দী ১৯৫৬ সালে ২০ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা গ্রামে জন্মগ্রহণ করেন।
জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
পিতা কালিপদ নন্দী ও মাতা কুন্তিবালা নন্দীর লালন-পালনে প্রদীপ নন্দী স্কুল ও কলেজ জীবন অতিবাহিত করেন সবুজ পাহাড়বেষ্টিত দক্ষিণ কাঞ্চনা গ্রামে। স্বনামধন্য আমিলাইষ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউট হতে মাধ্যমিক এবং সাতকানিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পাস করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটে স্নাতকোত্তর পাস করেন。
স্কুল জীবন হতে প্রদীপ নন্দী নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সাতকানিয়া কলেজে অধ্যয়নকালে তিনি হাতে লেখা মাসিক দেয়াল পত্রিকা “অন্বেষা” প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন। তিনি নিজ গ্রামে ‘নব কল্লোল’ নামে একটি নাট্য সংগঠন গড়ে তুলেন। তাঁর রচিত ও পরিচালিত লোকনাট্য অকাল বোধন, আপন দুলাল, সভ্য সমাজ নাটকের জনপ্রিয়তার কথা এখনো জনশ্রুত। তিনি স্বনামধন্য ‘দক্ষিণ কাঞ্চনা উৎসব কমিটি’র প্রতিষ্ঠাতা সদস্য।
প্রদীপ নন্দী বিভিন্ন দৈনিক পত্রিকায় ও সাময়িকীতে নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ লিখে যাচ্ছেন। গণমধ্যমে তাঁর রচিত কবিতা বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘শৈশব স্মৃতিতে ঋষিধাম’। বর্তমান তাঁর কাব্য গ্রন্থ ‘পুংকেশর’ প্রকাশের পথে。
প্রদীপ নন্দীর স্ত্রী সবিতা নন্দী ডাকবিভাগের কর্মময় জীবন থেকে অবসর নিয়ে অবসরজীবন যাপন করছেন। তাঁর দুই কন্যা সন্তানের প্রথম কন্যা প্রিয়া নন্দী প্রাইভেট ফারম, দ্বিতীয় কন্যা কেয়া নন্দী বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরে কর্মরত。
পেশাগত সারসংক্ষেপ ও অবদান
প্রদীপ নন্দী চার দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দি ডেইলী লাইফের সিনিয়র সহ সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।