জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
বাংলা ভাষা ও সাহিত্যে এমএ করা ওমর কায়সার একাধারে কবি ও কথাসাহিত্যিক। ১৯৮৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ‘প্রাগৈতিহাসিক দুঃখ’ শিরোনামে।
তার অন্যান্য কবিতার বইয়ের মধ্যে রয়েছে— কবিতা : ১. প্রাগৈতিহাসিক দুঃখ (১৯৮৮) অচিরা প্রকাশনা, আকাশ বুনন (১৯৯৭) ডিরোজিও, প্রতিমা বিজ্ঞান (২০০১) শৈলী প্রকাশন, বাস্তুসাপও পালিয়ে বেড়ায় (২০০৫) শৈলী প্রকাশন, প্রাচীন প্রার্থনাগুলো (২০০৮) পাঠসূত্র প্রকাশনা, নির্বাচিত কবিতা (২০১৪) সংবেদ প্রকাশনী (প্রথম সংস্করণ) ও খড়িমাটি (২০১৮ – দ্বিতীয় সংস্করণ), আমিহীন আমার ছায়াগুলো (২০২০) প্রথমা প্রকাশনী, দস্যু বনহুরের মতো (২০২২) চন্দ্রদীপ প্রকাশন, ঋতুচক্র থেমে গেল (২০২৩) চন্দ্রদীপ প্রকাশন, শ্রেষ্ঠ কবিতা (২০২৩) বেহুলা বাংলা, লাচুংয়ের রাত (২০২৪) চন্দ্রবিন্দু প্রকাশনা, এই রোদ্দুর, যাবে কদ্দুর (কিশোর কবিতা) ২০২৪) চন্দ্রাবতী প্রকাশনী। যৌথ কবিতার বই—দ্রৌপদীর প্রেমিকেরা এবং দ্রৌপদীর প্রেমিকেরা ও অন্য একজন।
তার লেখা জীবনী গ্রন্থ হচ্ছে— চিরকালের মহানায়ক (বাতিঘর, ২০২৪)।
ওমর কায়সারের লেখা একমাত্র উপন্যাস হচ্ছে— অ্যাকুরিয়ামের দিনগুলো ২০১৮, বাতিঘর। একমাত্র গল্পগ্রন্থ— প্রেম ও সম্পর্ক ২০২২, চন্দ্রদীপ প্রকাশন, চট্টগ্রাম।
ছোটদের উপন্যাস দুটি— দূর সাগরে পথ হারিয়ে, র্যামন প্রকাশনী এবং মেছো ভূতের গল্প ২০০৮, কোডেক প্রকাশনী।
ছোটদের গল্পের বইয়ের সংখ্যা সাতটি। এগুলো হচ্ছে— পরি ও জাদুর তুলি ২০০৯, খড়িমাটি প্রকাশনী, জাদুর বেলুন ২০১৪ চন্দ্রদীপ প্রকাশনী, অবিকল স্বপ্নের মতো ২০১৯ খড়িমাটি প্রকাশনী, সে এক আশ্চর্য বাতি ২০২১ রিমঝিম প্রকাশনী, গল্পে শেখো বাংলা ভাষা ২০২৩ প্রথমা, ভাড়া করা সাইকেল: ২০২৪ বাতিঘর প্রকাশনা, নোরা যখন ছোট ছিল: ২০২৪ ঝুমঝুমি প্রকাশনা।
ছড়ার বই: ছন্দ বোঝাই ট্রাক : ২০২৪ ভোরের কাগজ প্রকাশনা
পরিবেশ বিষয়ক বই: তৃণভূমি ১৯৯৩, সাহিত্য প্রকাশ।
সম্পাদনায় ওমর কায়সারের উল্লেখযোগ্য কর্ম: ১. কবিতার কাগজ মধ্যাহ্ন (জুন ১৯৯৫ থেকে যাত্রা শুরু), সাহিত্যের ছোট কাগজ সংকেত, সাহিত্যের ছোট কাগজ দ্রৌপদী, কবিতার কাগজ অচিরা, যুব ইউনিয়নের সংকলন সাহসী ঠিকানা, বাংলাদেশের প্রথম কিশোর কবিতা সংকলন ‘ ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে’, শিশু প্রতিষ্ঠান ফুলকি প্রকাশিত ছোটদের পত্রিকা খেলাপড়া, শিশু প্রতিষ্ঠান ফুলকি থেকে প্রকাশিত চাঁদের জগতে, চট্টগ্রাম গণহত্যা নিয়ে প্রকাশিত গ্রন্থ : চট্টগ্রাম গণহত্যা।
সম্মাননা ও পুরস্কার:
১. বাংলা একাডেমি পরিচালিত সা’দ আলী আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৩
২. চট্টগ্রাম সিটি করপোরেশন ২১শে পদক। (কবিতার জন্য) ২০২২
৩. সমধারা সাহিত্য পুরস্কার ২০২১
৪. চট্টগ্রাম একাডেমি শিশু সাহিত্য পুরস্কার ২০২০
৫. ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার ২০২৪
৬. সাহিত্য বাজার পুরস্কার ময়মনসিংহ।
৭. ওডিসি অ্যান্ড ট্যাগোর ডান্স ম্যুভমেন্ট সেন্টার সম্মাননা
৮. গাঙচিল শিশু সাহিত্য পুরস্কার