আসসালামু আলাইকুম
২০০৮ সালে দৈনিক ডেসটিনিতে চবি প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করে সংবাদ সংস্থা আবাস ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ হয়ে সাংবাদিকতায় তার ওঠে আসা। ব্যাংক, ফিন্যান্সিয়াল ক্রাইম, প্রাইভেট সেক্টর, শিপ ব্রেকিং এবং কমিডিটি মার্কেট ওমর ফারুকের সাংবাদিকতার প্রধান ক্ষেত্র। তিনি বর্তমানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর ডেপুটি ইউনিট চিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন) ও সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেন। ওমর ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর অধ্যয়ন করেন। তাঁর জন্ম ও বেড়ে উঠা সাঙ্গু নদী তীরবর্তী এলাকা সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি গ্রামে।