আসসালামু আলাইকুম
মুহাম্মদ সেলিম সাংবাদিকতা ও গবেষণার পাশাপাশি তিনি নিয়মিত প্রামাণ্যচিত্র তৈরি করেন। অনুসন্ধানী এবং ভিন্নধর্মী প্রতিবেদনের জন্য দেশজুড়ে রয়েছে তাঁর সুনাম। সাংবাদিকতায় কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে পেয়েছেন পুরস্কার। তাঁর প্রকাশিত তিনটি গবেষণা গ্রন্থ চট্টগ্রামে বঙ্গবন্ধু, 'জঙ্গিবাদ ও সমকালীন বাংলাদেশ' এবং 'মাদকের শেকড় থেকে শিখরে' বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। সাংবাদিকতা ও গবেষণার পাশাপাশি তিনি ভ্রমণ ও বই পড়তে পছন্দ করেন। এরমধ্যে ভ্রমণ করেছেন- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, থাইল্যান্ড, ভারতসহ কয়েকটি দেশে।