আসসালামু আলাইকুম
১৯৯১ সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বতারা দিয়ে সাংবাদিকতা শুরু হয়। এরপর কাজ করেন দৈনিক ঈশান, দৈনিক খবর ও বাংলাবাজার পত্রিকায়। ১৯৯৪ সালে যোগ দেন এককালের সর্বাধিক প্রচারিত পত্রিকা অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীতে, কাজ করেন টানা ছয় বছর। এরপর ১৯৯৯ সালের মাঝামাঝিতে ঢাকা থেকে প্রকাশিত দেশের প্রথম রঙিন ট্যাবলয়েড পত্রিকা দৈনিক প্রাইম-এ কিছুদিন কাজ করেন। তিনি ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত টানা তিন বছর ভারতের কলকাতার স্যাটেলাইট টিভি চ্যানেল তারা নিউজের চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদচিত্র, সাপ্তাহিক বিচিন্তা, সাপ্তাহিক প্রিয়প্রজন্ম, সাপ্তাহিক সুগন্ধা ও পাক্ষিক শেয়ার বাজার পত্রিকায় কাজ করেছেন। মান্নান মেহেদীর জন্ম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রূদুরা গ্রামে। তার পিতা আহমদ হোসেন ও মা আরফা খাতুন। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট মান্নান মেহেদীর শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় ডুমুরিয়া রূদুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৯০ সালে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯২ সালে আনোয়ারা ডিগ্রি কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয় কলেজ) থেকে এইচএসসি পাশ করার পর ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।