আসসালামু আলাইকুম
কুতুব উদ্দিনের তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে— মুক্তিযুদ্ধে চট্টগ্রাম, কারাগারের অন্দরমহল, ও স্বপ্নচাষি। তিনি সমাজকর্মী হিসেবে বিভিন্ন সংগঠনের কাজে যুক্ত। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রচার ও গণমাধ্যম সম্পাদক। বীর মুক্তিযোদ্ধা বাহার-রোকেয়া ফাউণ্ডেশনের চেয়ারম্যান হিসেবে সমাজকর্ম করে যাচ্ছেন। তিনি সুবন্ধন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। তার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল বাহার ও মা রোকেয়া বেগম।