আসসালামু আলাইকুম
খোরশেদুল আলম শামীম চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের (২০২৩-২০২৪) দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সদস্য। এর আগে তিনি দৈনিক পূর্বকোণ, দৈনিক আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার, দৈনিক খোলা কাগজ এবং দৈনিক বাংলাবাজারি পত্রিকার ব্যুরো প্রধান ও দৈনিক সত্যবাণীর প্রধান প্রতিবেদক এবং দৈনিক দিনের খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন। অধ্যাপনা করেছেন ফটিকছড়ি বিএমসি ডিগ্রি কলেজ, চট্টগ্রাম জিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা ও চট্টগ্রাম মহানগরে। এছাড়া তিনি জড়িত আছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে। সম্পাদনা করেছেন বিভিন্ন গ্রন্থ ও প্রকাশনা।