১৯৯৬ সালে তিনি দৈনিক ‘দৈনিক বাংলাদেশের স্বাধীনতা’য় সিনিয়র রির্পোটার হিসেবে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ১৯৯৯ সালে দৈনিক ‘জনকন্ঠ’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে দৈনিক জনকন্ঠ থেকে ২০০৫ সালে দৈনিক সমকালে সিনিয়র রিপোর্টার এবং পরবর্তিতে ওই পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ব্যূরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি দৈনিক কালের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দৈনিক ‘আলোকিত বাংলাদেশের’ বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন। ২০১৭ সালে তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেন প্রতিদিনের সংবাদ পত্রিকায়। বর্তমানে তিনি এই পত্রিকার ‘ডেপুটি এডিটর’ হিসেবে রয়েছেন। এছাড়াও তিনি সংবাদ বিষয়ক অনলাইন ‘বাংলাদেশের সংবাদ’এর প্রকাশক ও সম্পাদক।
জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
চট্টগ্রাম মহানগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কাজী আবুল মনসুর ১৯৬৭ সালের ১৭ এপ্রিল হাটহাজারীর ১২নং চিকনদন্ডী ইউনিয়নের কাজী পাড়ার কাজী পরিবারে জম্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৫ সালে প্রথম বিভাগে এইচএসসি এবং ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে মেধাতালিকায় ৪র্থ স্থান লাভ করে এমএসএস ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রিও লাভ করেন।
তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি, দু’বার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ‘চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের’ সভাপতি। এছাড়া তিনি সাংবাদিকদের সংগঠন ‘চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির’ সদস্য।
কাজী আবুল মনসুর আন্তর্জাতিক রোটারী সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব। এর পূর্বে তিনি আগ্রাবাদ রোটার্যাক্ট ক্লাবের সাধারন সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বাংলাদেশের সেরা রোটার্যাক্ট সচিব হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি চট্টগ্রামের ‘রোটারী ক্লাব অব চট্টগ্রাম রয়েলস’এর নির্বাচিত সভাপতি।
কাজী আবুল মনসুর ছাত্রজীবনে অধুনালুপ্ত ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রলীগের উত্তর জেলার সদস্য, হাটহাজারী উপজেলার ৬ বছর সভাপতি, হাটহাজারী কলেজ শাখার সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হল শাখার সভাপতি এবং বিগত চাকসু নির্বাচনে আলাওল হলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
কাজী আবুল মনসুর কমিউনিটি পুলিশের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য। তাঁর বিশেষ বিশেষ আন্তর্জাতিক কলামগুলো নিয়ে প্রকাশিত হয়েছে একটি গ্রন্থ— ‘সন্ত্রাসবাদ ও সিআইএ’।
তিনি পেশাগত জীবনে জাপান, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, থাইল্যন্ড, ভারত ভ্রমণ করেছেন।