আসসালামু আলাইকুম
দৈনিক পূর্বতারায় যোগদানের মাধ্যমে ১৯৭৬ সালের মার্চ থেকে সাংবাদিকতা পেশা শুরু জামালুদ্দীন ইউছুফের। এরপর ১৯৭৮ সালে দৈনিক নয়াবাংলায় যোগদান। সেখানে প্রায় ২১ বছর দায়িত্ব পালন করেন। সাপ্তাহিক চাটগাঁর সংবাদ ও ঢাকার বঙ্গবাণীতে কাজ করেছেন। জামালুদ্দীন ইউছুফ নানা সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউনিট প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে তিনি পবিত্র হজ পালন করেন। জামালুদ্দীন ইউছুফ ৩ ছেলে ও ১ মেয়ের জনক।