চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামে মো. ইসকান্দর আলী চৌধুরীর জন্ম। তার পিতা ম. আয়ুব আলী চৌধুরী ও মা সৈয়দা উম্মে জোহরা বেগম। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে শীর্ষস্থান দখলসহ উচ্চতর দ্বিতীয় শ্রেণি নিয়ে স্নাতকোত্তর বা এম এ ডিগ্রি লাভ করেন তিনি। এসএসসি, এইচএসসি ও ডিগ্রিতে যথাক্রমে আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজ ও ঢাকা কলেজে পড়েছেন。
জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
মো. ইসকান্দর আলী চৌধুরী ১৯৭০ সালে ঢাকার দি পিপল পত্রিকায় সহ-সম্পাদক হিসাবে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। মাঝখানে কিছু সময় ব্যাংক কর্মকর্তা/ব্যবস্থাপক ছিলেন। পরে চট্টগ্রাম থেকে প্রকাশিত জাতীয় ইংরেজি দৈনিক ‘দি ডেইলি লাইফ’-এ নিউজ সেকশনে যোগ দেন এবং ডেস্কে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে দৈনিক পূর্বকোণে প্রধান সহ-সম্পাদক হিসাবে যোগ দিয়ে প্রায় ২০ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে ‘সমকাল ডাইজেস্ট’সহ বিভিন্ন সাময়িকীতে প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে নিউজ গার্ডেন পোর্টাল মিডিয়ায় প্রধান সম্পাদক ও মাসিক চাটগাঁ ডাইজেস্ট-এর উপদেষ্টা সম্পাদক。
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ-সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (চসাই)-এর সহ-সভাপতি ও ইউনিট প্রধান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর কয়েক দফা সভাপতি ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে প্রায় ৩০ বছর ধরে দায়িত্ব পালন করছেন। দৈনিক পূর্বকোণ-এর নিয়মিত কলাম ‘যা বলা প্রয়োজন’ লিখতেন এবং দৈনিক আজাদীসহ অন্যান্য পত্রিকায়ও লেখালেখি করেছেন。
পেশাগত সারসংক্ষেপ ও অবদান
মো. ইসকান্দর আলী চৌধুরী নিউজ গার্ডেনের প্রধান সম্পাদক ও চাটগাঁ ডাইজেস্টের উপদেষ্টা সম্পাদক। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।