আসসালামু আলাইকুম
এস এম ইফতেখারুল ইসলাম ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এম সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধের একজন সংগঠক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী। চার ভাই-পাঁচ বোনের মধ্যে ইফতেখার তার পিতা-মাতার ৫ম সন্তান। ফটিকছড়ি রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি ভারতের কলকাতায় পারি জমান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনে স্নাতক (সম্মান) সম্পন্ন করে তিনি ২০০৬ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের প্রথিতযশা আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণে স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন। ২০২৩ সালের অক্টোবরের দৈনিক পত্রিকা দৈনিক খবরের কাগজ বাজারে আসে। পত্রিকাটির শুরু থেকে তিনি চট্টগ্রামের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।