আসসালামু আলাইকুম
বাবার চাকরি সূত্রে ১৯৭৬ সালে চট্টগ্রামের মনছুরাবাদ এলাকার ওয়াপদা কলোনিতে গোলাম মর্তুজা আলীর জন্ম। ১৯৯৬ সালে রিপোর্টিংয়ের ওপর ১৫ দিনের প্রশিক্ষণ শেষে দৈনিক সবুজ দেশ পত্রিকায় শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০০১ সাল থেকে ফুলটাইম ফটো সাংবাদিক হিসেবে পুনরায় সাংবাদিকতা জীবন শুরু করেন। চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার পারিবারিক জীবন।