আসসালামু আলাইকুম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে ফেরদৌস শিপন জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন। লেখার বিষয়বস্তু হয়ে উঠে জাতীয় উন্নয়ন, সুশাসন, প্রবর্তন ও বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যার সমাধান ইত্যাদি। বিভিন্ন জার্নাল ও দৈনিক পত্রিকায় অনেক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।