আসসালামু আলাইকুম
পিতা ওবাইদুল হক ও মা সামশুন নাহারের পরিবারে ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে এনামুল হক পঞ্চম সন্তান। তার প্রথম শিক্ষাপাঠ হাটহাজারীর পশ্চিম ধলই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে কাটিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নাজিরহাট ডিগ্রি কলেজ থেকে বি কম (পাস) এবং পরবর্তীতে আগ্রাবাদ কমার্স কলেজ থেকে মাস্টার্স (অসমাপ্ত) করেন। কর্মজীবনের শুরুতে তিনি ক্লিফটন গ্রুপের প্রতিষ্ঠান হাইটেক ফ্যাশন, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ও বেসরকারি একটি প্রতিষ্ঠানে প্রশাসনিক নির্বাহী হিসেবে কাজ করেন।পরবর্তীতে তিনি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’-এ যোগ দেন। এরপর দেশের প্রথম ২৪ ঘন্টার নিউজ চ্যানেল সিএসবি নিউজে যোগ দেন। ২০০৮ সালে তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে যোগ দিয়ে বর্তমানেও সেখানেই কাজ করছেন।