আসসালামু আলাইকুম
১৯৮৪ সালে চট্টগ্রাম সরকারী সিটি কলেজে অধ্যয়নকালে সাপ্তাহিক সমতা পত্রিকায় পার্টটাইম কাজ শুরু মো. আইয়ুব আলীর। পরবর্তীতে দৈনিক নয়াবাংলা, দৈনিক ঈশান, দৈনিক স্বাধীনতা, দৈনিক ইনকিলাব পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে কাজ করার পর ২০২১ সালে ইংরেজি দৈনিক দ্য ডেইলী ইন্ডাস্ট্রিতে চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে যোগ দেন তিনি। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক (১৯৯৬), চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন (২০১৩-২০১৬ এবং ২০১৯-২০২২), চট্টগ্রামের প্রেস ক্লাবের কার্যকরী সদস্যের (২০২৩-২০২৪) দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি নিজ এলাকা পটিয়া শোভনদণ্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শোভনদণ্ডী স্কুল এণ্ড কলেজ গভর্নিং বডির দুইবারের নির্বাচিত সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন。