সাংবাদিক ও আশির দশকের ছাত্রনেতা অনুপ খাস্তগীর এর জন্ম ১৯৬৬ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর গ্রামে। একই গ্রামে নাছেরা খাতুন রাজকুমারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হন। প্রাথমিক শিক্ষা শেষে তিনি ভর্তি হন বৈলছড়ি নজমুুন্নেছা উচ্চ বিদ্যালয়ে। ১৯৮২ সালে তিনি এই স্কুল থেকে বাণিজ্য বিভাগে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। ১৯৮৪ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। ১৯৮৮ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক করেন। পরে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নেন।
জীবনবৃত্তান্ত ও কর্মজীবন
অনুপ খাস্তগীর হাইস্কুলে থাকা অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে পড়া অবস্থায় তিনি চট্টগ্রাম শহরে ছাত্রলীগের কর্মকাণ্ডে যুক্ত হন। তিনি কমার্স কলেজের আব্দুল হামিদ ছাত্রাবাসের আবাসিক ছাত্র ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।
১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়ে তিনি চট্টগ্রাম থেকে নতুন প্রকাশিত পূর্বকোণ পত্রিকায় ডেস্কে কাজ করার সুযোগ পান। সে থেকে সাংবাদিকতা জগতে তার পথচলা। সাবএডিটর হিসেবে চাকরি শুরু করে পরে তিনি রিপোর্টার হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থায় যোগ দেন। প্রায় নয় বছর পূর্বকোণে তিনি সাংবাদিকতা করেছেন। ২০১০ সালে তিনি বাসস-এর বিশেষ সংবাদদাতা পদে উন্নীত হন। তিনি সাত বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রীর রিপোর্টার হিসেবে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি আইন, সচিবালয়, নির্বাচন কমিশন, দুদক, পরিবেশসহ বিভিন্ন বিটে কাজ করেছেন।
চাকরি জীবনে তিনি চার বার ইউনাইটেড ন্যাশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউন্যাপ) এর ফেলোশিফ পেয়েছেন। এছাড়াও ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এর তিন বার ফেলোশিপ নিয়ে তিনি বিভিন্ন দেশে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি ২০০৯ এবং ২০১০ সালে জার্মানীর বনে এবং মেক্সিকোর কানকুনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কপ সম্মেলনে বাংলাদেশ সরকারের ন্যাশনাল নেগোসিয়েশন কমিটিতেও যুক্ত ছিলেন。
২০১৯ সালে তাকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (বার্তা) পদে হিসেবে নিয়োগ পান এবং ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত তিনি এই পদে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বিটিভি-তে দায়িত্ব পালনকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন, দর্শন ও কর্মের ওপর ১০০ পর্বে নির্মিত সোনারবাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা” শীর্ষক একটি তথ্যবহুল ধারাবাহিকের পরিকল্পনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন। এই ধারাবাহিকসমূহ নিয়ে একই নামে প্রকাশিত হয় একটি মূল্যবান গ্রন্থ。
জনাব অনুপ খাস্তগীর ১৯৯৭ সালে লাবনী সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনুপের একমাত্র সন্তান অদ্রিজা খাস্তগীর এখন ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্নাতকে অধ্যয়নরত। সে ভিকারুন্নেসা নুন স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে。