আসসালামু আলাইকুম
২০০১ সালে উচ্চমাধ্যমিকে অধ্যয়নকালে কক্সবাজারেরর চকরিয়া থেকে প্রকাশিত দৈনিক চকোরী (উপজেলা পর্যায়ে দেশের প্রথম দৈনিক পত্রিকা) পত্রিকায় লেখালেখির মাধ্যমে আবু মোশাররফ রাসেলের সাংবাদিকতা শুরু। ২০০৫ সালে চট্টগ্রাম কলেজে রাষ্ট্রবিজ্ঞান অর্নাসে ভর্তি হয়ে দৈনিক সুপ্রভাত বাংলাদেশে যুক্ত হন তিনি। সেখানে সহ-সম্পাদক হিসেবে চাকরি করেই বিএসএস অনার্স ও এমএসএস (প্রথম শ্রেণি) সম্পন্ন করেন।