সিনিয়রস কর্ণার

চট্টগ্রাম প্রেস ক্লাবের জ্যেষ্ঠ ও প্রবীণ সদস্যদের জন্য নির্ধারিত একটি বিশেষ স্থান হলো সিনিয়রস কর্ণার। এখানে জ্যেষ্ঠ সাংবাদিক ও সদস্যরা স্বাচ্ছন্দ্যে সময় কাটানো, পারস্পরিক মতবিনিময়, স্মৃতিচারণ এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। তাঁদের দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্যেষ্ঠ সদস্যদের প্রতি সম্মান, আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখাই এ কর্ণারের মূল উদ্দেশ্য।